পোল্যান্ডের পর বেলারুশ সীমান্তে সেনা পাঠালো আরও এক দেশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট ২০২৩, ১৩:০৭আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৩:২১

রাশিয়ার মিত্র বেলারুশে সশস্ত্র ওয়াগনার বাহিনী অবস্থান নেওয়ার পর প্রতিবেশী দেশগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ফলে নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদারে সেনা পাঠিয়েছে ইউরোপের আরেক দেশ লাটভিয়া। একই উদ্বেগ জানিয়ে ন্যাটোর পোল্যান্ডও সম্প্রতি কয়েক হাজার সেনা পাঠায় সীমান্ত এলাকায়।

লাটভিয়া প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীকে দেশটির সীমান্তরক্ষীদের সহায়তার নিদের্শ দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় সীমান্ত দিয়ে ৯৬টি অনুপ্রবেশের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন তিনি।

পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে ছুটিতে থাকা লাটভিয়ার বর্ডার গার্ড কর্মকর্তাদের ফিরিয়ে আনা হয়েছে। তাদেরকে সীমান্তে কঠোর নজর রাখতে বলা হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) এ তথ্য জানায় দেশটি সরকার।

একই দিন বর্ডার গার্ড বিবৃতিতে দাবি করেছে, তাদের সীমান্তের দিকে লোকজন ঠেলে দেওয়া এবং সংগঠিতের পেছনে বেলারুশ সরকার দায়ী। এদের অনেকে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী।

নিরাপত্তার হুমকির কারণে সশস্ত্র বাহিনী ও পুলিশের সহায়তা চেয়েছে দেশটির সীমান্ত কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে লাটভিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইনারা মুরনিস, সেনাবাহিনীকে সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

কতজন সেনা পাঠানো হয়েছে এ বিষয়ে তথ্য দেয়নি দেশটির সরকার। লাটভিয়ার সঙ্গে রাশিয়ার ১৭২ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

জুন মাসে রাশিয়ায় ওয়াগনারের ব্যর্থ অভ্যুত্থান চেষ্টার পর বাহিনীটির ওয়াগনার যোদ্ধাদের একাংশ বেলারুশে চলে আসে। পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরওয়েইকি বলেছেন, ওয়াগনারের প্রায় ১০০ যোদ্ধার একটি দল বেলারুশ-পোল্যান্ড সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে এবং পরিস্থিতি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে।

তিনি সতর্ক করে বলেছিলেন, বেলারুশের ওয়াগনার যোদ্ধারা অভিবাসীর ছদ্মবেশে পোল্যান্ডে প্রবেশ করতে পারে বা তারা বেলারুশের সীমান্ত রক্ষী হিসেবে হাজির হয়ে আরও অবৈধ অভিবাসীদের পোলিশ ভূখণ্ডে প্রবেশে সাহায্য করতে পারে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের