মস্কোর বাণিজ্যিক কেন্দ্রে আবারও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ০৯:০১আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৯:০৫

রাশিয়ার রাজধানী মস্কোয় ড্রোন হামলার ঘটনা অনেকটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই শহরে হামলা হচ্ছে কখনও ঠেকিয়ে দেওয়ার দাবি করছে দেশটির সরকার। এ অবস্থায় বুধবারও মস্কোর বাণিজ্যিক এলাকায় নির্মাণাধীন ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। দুইটি গুলি করে ভূপাতিতের দাবি করেছে প্রতিরক্ষা বাহিনী। 

মস্কোর মেয়র সের্গেই সোবানিয়ান বলেছেন, আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা মস্কো অঞ্চলের মোজাইস্ক ও খিমকি জেলায় দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।

এ ঘটনায় তাৎক্ষণিক কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এখনও। হামলার দায় স্বীকার করেনি জড়িতরা। তবে এটিকে কিয়েভ সরকারের আরও একটি সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছে রুশ কর্তৃপক্ষ। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে আঘাত হানে ড্রোন। সেটিকে ইলেকট্রনিক ব্যবস্থায় প্রতিহত করা হয়। একপর্যায়ে ভবনে গিয়ে আছড়ে পড়ে।

পরবর্তীতে অন্য জায়গায় আরও দুটি ভূপাতিতের খবর আসে। এসব ঘটনায় বরাবরই জেলেনস্কির বাহিনীকে দায়ী করছে ক্রেমলিন। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তারা। এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছিলেন জেলেনস্কি। 

ইউক্রেনের অন্যতম মিত্র ও রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বিপুল অস্ত্র ও গোলাবারুদ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার অভ্যন্তরে এ ধরনের হামলা সমর্থন করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: বিবিসি, তাস

/এলকে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের