প্রিগোজিনের শেষকৃত্যে থাকবেন না পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৩, ১৯:১০আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ১৯:১০

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের শেষকৃত্যে থাকবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২৯ আগস্ট) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে বিমান দুর্ঘটনায় প্রিগোজিনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে রাশিয়া। তার শেষকৃত্যে পুতিন অংশগ্রহণ করবেন কি না জানতে চাইলে পেসকভ বলেছেন, প্রেসিডেন্টের উপস্থিতি নিয়ে পরিকল্পনা করা হয়নি। শেষকৃত্য পরিকল্পনা সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য ক্রেমলিনের কাছে নেই, এটি তার পরিবারের বিষয়।

প্রিগেজিনের বিমান বিধ্বস্তের পরের দিন তার পরিবারকে সমবেদনা জনান রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেছিলেন, তার সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। তার ভাগ্য খারাপ ছিল। তিনি বড় কিছু ভুল করেছিলেন।

বেসরকারি মালিকানাধীন এমব্রার লিগ্যাসি ৬০০ উড়োজাহাজে প্রিগোজিন মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিলেন। সেটি ২৩ আগস্ট মস্কোর উত্তরে টাভার অঞ্চলে বিধ্বস্ত হয়েছিল। সেখানে ওয়াগনার ও দুই শীর্ষ নেতাসহ ১০ জন আরোহীর মৃত্যু হয়েছে।

উড়োজাহাজটি কীভাবে বিধ্বস্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে দুর্ঘটনাস্থলের গ্রামবাসীরা রয়টার্সকে বলেছেন, তারা একটি বিস্ফোরণ আওয়াজ শুনেছে। তারপর উড়োজাহাজটিকে মাটিতে পড়ে যেতে দেখেছেন।

প্রিগোজিন নিহত হওয়ার দুই মাস আগে ওয়াগনার বাহিনী রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ওয়াগনার যোদ্ধারা রাশিয়ার দক্ষিণের শহর রোস্তভের নিয়ন্ত্রণ নিয়েছিল। পরে তারা মস্কোর দিকে অগ্রসর হয়। শেষ পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্টের মধ্যস্থতায় বিদ্রোহের অবসান ঘটে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের