পূর্ব ও দক্ষিণে আরও এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের  

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৪আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪৪

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা সামরিক হামলায় পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টে আরও কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার রবিবার এ দাবি করেন। তিনি বলেছেন, কিয়েভ বাহিনী পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের চারপাশে প্রায় ২ বর্গকিলোমিটার জমি গত সপ্তাহে পুনরুদ্ধার করেছে। মে মাসে রুশ সেনারা অঞ্চলটি দখল করেছিল।

মালিয়ার বলেন, ‘ইউক্রেনীয় বাহিনী আভদিভকা শহরের দক্ষিণে ওপিটনে গ্রামের কিছু অংশ মুক্ত করেছে। পাশাপাশি পূর্ব ডোনেস্ক অঞ্চলের নভোমাইরস্ক গ্রামের কাছেও আংশিক সাফল্য পেয়েছে। বাখমুতের দক্ষিণে আন্দ্রিভকা এবং ক্লিশচিভকার গ্রামের কাছের কিছু অঞ্চলও শত্রুমুক্ত করা হয়েছে।’  

এদিকে ইউক্রেনের প্রতি সংহতি জানাতে আকস্মিক সফরে কিয়েভ গেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। ইইউ সদস্যতার পথে কিয়েভের অগ্রগতির প্রশংসা করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সাহস এবং দৃঢ় সংকল্পের সঙ্গে ইউক্রেনও আমাদের সবার স্বাধীনতা রক্ষা করছে।

সূত্র: আল জাজিরা  

/এসপি/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের