ব্রিটেনে অস্থায়ী ভিসায় সন্তান আনার ক্ষেত্রে নতুন শর্ত

মুনজের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪০আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৩

ব্রিটেনে স্টুডেন্ট ওয়ার্ক পারমিট ও কেয়ার ভিসায় আবেদনকারীকে সন্তান আনার ক্ষেত্রে নতুন একটি নীতিমালা কার্যকর করতে যাচ্ছে দেশটির সরকার। আগামী ৫ অক্টোবর থেকে নতুন নিয়মে আবেদনকারীকে তার সঙ্গে নিয়ে আসা সন্তানের দেখভাল কে করবেন, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে।

যখন আবেদনকারী কাজে বা বিশ্ববিদ্যালয়ে থাকবেন, সে সময় তার শিশুর দেখভাল কে করবেন, সেই কেয়ার ম্যানেজমেন্টের বিস্তারিত আবেদনে উল্লেখ থাকতে হবে। আবেদনকারী সিঙ্গেল প্যারেন্ট হলে এ দেশে টাকার বিনিময়ে তারা কেয়ারার রাখতে পারবেন, সে বিষয়টি প্রমাণ করতে হবে।

লন্ডনের চ্যান্সেরি সলিসিটর্সের কর্ণধার ব্যারিস্টার মো. ইকবাল হোসেন শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জানান, আগে কেয়ার ওয়ার্ক পারমিট ও স্টুডেন্ট ভিসার আবেদনকারীকে সন্তান আনার ক্ষেত্রে সন্তানের সঙ্গে সম্পর্ক ও বয়সের প্রমাণ আবেদনে যুক্ত করতে হতো। কিন্তু আগামী ৫ অক্টোবর থেকে সব ধরনের নন-সেটেলড (অস্থায়ী) ভিসায় সন্তান আনার ক্ষেত্রে সেই সন্তানের দেখভাল ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা আবেদনে উল্লেখ করতে হবে।

একজন শিশু যদি শিক্ষার্থী ভিসায় আবেদন করে (১৮ বছরের কম বয়সী), সে ক্ষেত্রেও সমান নিয়ম প্রযোজ্য হবে। সিঙ্গেল মাদার ও ফাদারের ক্ষেত্রে এবং তাদের সন্তান আনার ক্ষেত্রে পেশাদার কেয়ারার দিয়ে সন্তানের দেখভালের সক্ষমতা আছে, সেটি প্রমাণ করতে হবে বলে এপেনডিক্স চিলড্রেন নামের নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ছাড়া আবেদনকারীর কোনও স্বজন শিশুটিকে বাবা অথবা মা যখন কাজে বা বিশ্ববিদ্যালয়ে থাকবেন, তখন তিনি শিশুটিকে দেখভাল করবেন। তার ভিসাসহ সব বৈধতা রয়েছে, সেটি প্রমাণ করতে পারলেও একটি বিকল্প পথ হতে পারে।

/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নেপালে বন্যার প্রভাবে বিহারে ১০ ফুট উঁচু ঢেউয়ের শঙ্কা
সর্বশেষ খবর
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
নেপালের আকস্মিক বন্যা নিয়ে যা জানা গেলো
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
বিএনপি নেতাদের নিয়ে হাসপাতালের ১০ কোটি টাকার জমি দখল করছে কারা?
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
নেপালে বন্যা-ভূমিধসে সংসদীয় স্থায়ী কমিটির শোক, বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
জানাজার সময় তদন্ত করতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ, রাতেই বরখাস্ত
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি
৫৪০ কোটি টাকার ফ্লাইওভার, কাজের মেয়াদ শেষে একটিও চালু হয়নি