ক্রিমিয়ায় জেলেনস্কিসহ ইউক্রেনীয়দের সম্পত্তি বেচে দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৩

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে অবস্থিত ইউক্রেনীয়দের ঘর-বাড়ি জমি-জমাসহ সব সম্পত্তি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রুশ কর্তৃপক্ষ। শনিবার (১৬ সেপ্টেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্পত্তিসহ ১০০ ইউক্রেনীয় নাগরিকের সম্পত্তি বিক্রির পরিকল্পনা করেছে।

ক্রিমিয়ার পার্লামেন্টের স্পিকার ভ্লাদিমির কনস্টান্টিনভ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘শিগগিরই সব সম্পত্তি বিক্রি করা হবে।’ যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ কোটি ৩৬ লাখ ৩৩ হাজার টাকা আয় হবে।

রুশ কর্তৃপক্ষ ফেব্রুয়ারিতে জানিয়েছিল, ৫০০ প্লট ও বাসভবন জাতীয়করণ করেছে রাশিয়া। এসব বাসভবন ও প্লট সবই ইউক্রেনীয় সরকার ও দেশটির ধনী নাগরিকদের।

২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর গণভোটের আয়োজন করে রাশিয়া। সেই গণভোটে কৃষ্ণসাগরের এই উপদ্বীপের অধিকাংশ জনগণ রাশিয়ার সঙ্গে থাকার পক্ষে ভোট দেয়। বড় ধরনের সংঘাতে জড়ানোর পর ২০১৫ সালে দেশটির সঙ্গে শান্তি চুক্তি করেছিল মস্কো-কিয়েভ।

চুক্তিতে ইউক্রেন ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু পরে আর সেই শর্ত মানেনি কিয়েভ। উল্টো রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়ার দখল ফিরে পেতে ২০১৭ সাল থেকে ন্যাটোর সদস্যপদের জন্য চেষ্টা করে ইউক্রেন। নিজেদের নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ক্রিমিয়ায় বিশেষ সামরিক অভিযান শুরুর করার নিদের্শ দেন পুতিন। সূত্র: সিএনএন

/এসএইচএম/এলকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী