মস্কো ও ক্রিমিয়ায় ইউক্রেনের ড্রোন ভূপাতিত করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৫

মস্কোর উপকণ্ঠে ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছে।

এতে বলা হয়, শনিবার তার ১টা ৪৫ মিনিটের দিকে মস্কোর ইস্ট্রিনস্কি জেলার ওপর একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন আলাদা একটি টেলিগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি লেখেন, ধ্বংসাবশেষ যে স্থানে পড়েছিল, সেখানে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জরুরি পরিষেবার বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ করছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ক্রিমিয়ার পশ্চিম উপকূলে শনিবার দুপুরে দুটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছিল। এর কিছু পরে উপদ্বীপটিতে আরও চারটি ড্রোন শনাক্তের পর সেগুলোকে ধ্বংস করা হয়।

এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি ইউক্রেন সরকার।

সূত্র: রয়টার্স

/এসপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি