ইউক্রেনের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের হুমকি হাঙ্গেরির

আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ২৩:১০

ন্যাটো মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ইউক্রেনীয় ভূখণ্ডে হাঙ্গেরিয়ান জাতিগোষ্ঠীর অধিকার পুনর্বহাল না করা পর্যন্ত যেকোনও আন্তর্জাতিক ইস্যুতে কিয়েভকে সমর্থন করবে না বুদাপেস্ট। সোমবার দেশটির পার্লামেন্টে তিনি এ কথা বলেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ভিক্টর অরবান বলেছেন, সুইডেনের ন্যাটো যোগদানের বিষয়ে সম্মতি দিতে কোনও তাড়া নেই হাঙ্গেরির। তিনি বলেন,  সুইডেনের ন্যাটোতে যোগদানে তাড়া দেওয়ার মতো যদি কোনও বিষয় থাকতো তাহলে আমি খুশি হতাম। কিন্তু এমন কোনও পরিস্থিতি আমি দেখছি না।

তার এই মন্তব্যের পর  ধারণা করা হচ্ছে সুইডেনের ন্যাটোতে যোগদান আরও বিলম্বিত হতে পারে।

ইউক্রেনে বসবাসরত প্রায় দেড় লাখ হাঙ্গেরিয়ানদের মাতৃভাষা ব্যবহার নিয়ে কিয়েভ ও বুদাপেস্টের বিরোধ রয়েছে। ২০১৭ সালে ইউক্রেন একটি আইন পাস করে। এই আইনে বিদ্যালয়ে সংখ্যালঘুদের ভাষার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

এর আগে শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর এক সাক্ষাৎকারে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো বলেছিলেন, আমরা যদি নিষেধাজ্ঞার বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখতে পাবো রাশিয়ার চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখি না।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিক্টর ওরবানের ভালো  সম্পর্ক রয়েছে। পুতিনের খুব একটা সমালোচনা করেন না তিনি। ইউক্রেনে রুশ আক্রমণের নিন্দা জানালেও কিয়েভকে কোনও অস্ত্র সহযোগিতা পাঠায়নি বুদাপেস্ট। 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি