নেদারল্যান্ডসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১১

নেদারল্যান্ডসের রটেরডাম শহরে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। প্রথমে ইরাসমাস মেডিক্যাল সেন্টারে হামলা এবং পরবর্তীতে একটি বাড়িতে এলোপাতাড়ি গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটায়। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীকে (৩২) আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার এই ঘটনা ঘটিয়েছে এই যুবক। সে ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার প্রথম হামলার শিকার হন ৩৯ বছর বয়সী মা ও তার ১৪ বছরের মেয়ে। এছাড়া হাসপাতালে হামলায় একজন লেকচারের (৪৩) প্রাণ হারান।

একটি ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাসপাতাল থেকে এক ব্যক্তিকে হাতকড়া পড়া অবস্থায় নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার পেছনে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিক জানাতে পারেনি প্রশাসন।

নেদারল্যান্ডসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর গুলিতে শিক্ষকসহ ৩ জন নিহত

নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষী বিবিসিকে জানিয়েছেন, তিনিই গোলাগুলির ঘটনা প্রথম দেখেছেন। বলেন, এটি ‘শকিং ডে’, সত্যি ভয়ংকর। বন্দুকধারী হাসপাতালে প্রধান প্রবেশদ্বার দিয়ে ঢুকেনি।

এ ঘটনায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটে সামাজিক মাধ্যমে পোস্টে বলেন, আমার চিন্তা তাদের নিয়ে যারা সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রিয়জনদের জন্য, যারা খুব ভয় পেয়েছেন।

ব্রিফিং বন্দুকধারীর নাম জনসম্মুখে প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকার সম্ভাবনা নেই মনে করছে বাহিনীটি।

সূত্র: বিবিসি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী