সাবেক ওয়াগনার কমান্ডার ত্রোশেভের সঙ্গে পুতিনের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৪

রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের সাবেক শীর্ষ কমান্ডার আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিন  বলেছে, সাবেক ওয়াগনার কমান্ডার এখন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

আগস্টে বিমান দুর্ঘটনায় নিহত ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের একজন শীর্ষ সহযোগী ছিলেন ত্রোশেভ। ওয়াগনার যোদ্ধারা জুন মাসে সংক্ষিপ্ত বিদ্রোহের দুই মাসের নিহত হন প্রিগোজিন।  ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই  করছেন  অনেক ওয়াগনার যোদ্ধা। 

ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে লড়াইরত স্বেচ্ছাসেবী ইউনিটগুলোর দেখভালের দায়িত্ব নিতে ত্রোশেভকে বলেছেন পুতিন। 

সরকারিভাবে ওয়াগনার গোষ্ঠীর যোদ্ধাদের রাশিয়া স্বেচ্ছাসেবী হিসেবে বিবেচনা করে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ত্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হয়ে কাজ করছেন।

ওয়াগনার গোষ্ঠীর বিদ্রোহের পর পুতিন নিজের কর্তৃত্ব সুসংহত করার চেষ্টা করছেন। এই প্রক্রিয়ায় অংশ হিসেবে ত্রোশেভের সঙ্গে তার এই বৈঠকঅনুষ্ঠিত  হলো। গত মাসে তিনি ওয়াগনার ও অপর বেসরকারি সামরিক ঠিকাদারদের রাশিয়ার প্রতি আনুগত্য প্রকাশে শপথ নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

ত্রোশেভ ‘সেদয়’ নামে  পরিচিত। আফগানিস্তান  ও চেচনিয়া যুদ্ধে অংশ নেওয়াদের মধ্যে তিনি একজন  অভিজ্ঞ ও শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত কর্নেল। ২০১৫  ও ২০১৬ সালে সিরিয়ায় সরকারি সেনাদের সহযোগিতার জন্য তিনি রুশ সরকারের পদক পেয়েছিলেন।

/এএ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
সংকট কাটাতে আরও ৫০০ টন সার বরাদ্দ পেলো কুড়িগ্রাম
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
দেড় বছরে ২৯ লাখেরও বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু  
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের