কাঁঠালের বিচি দিয়ে এভাবে তরকারি রেঁধেছেন আগে?

জীবনযাপন ডেস্ক
২২ জুন ২০২৫, ২০:৩৮আপডেট : ২২ জুন ২০২৫, ২০:৩৮

এই মৌসুমে তরকারিতে কাঁঠালের বিচি দিতে পারেন। এতে তরকারির স্বাদ বাড়ে বহুগুণ। মজাদার চচ্চড়ি রান্না করে ফেলা যায় কাঁঠালের বিচি দিয়ে। ভাতের সঙ্গে খেতে দারুণ এই আইটেমটি। রেসিপি জেনে নিন।

প্যানে তেল গরম করে কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিন। রসুন সামান্য ভাজা হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিন। সাথে সামান্য লবণ দিন। ভাজা হলে পরিস্কার করে রাখা ৭/৮টি শুটকি মাছ দিয়ে দিন। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া ও স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে নাড়ুন। কষানো হলে ফালি করা কাঁঠালের বিচি দিয়ে এক মিনিট ভেজে পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে কাঁঠালের বিচিগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে টুকরো করে কাটা বেগুন দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। এরপর ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই হয়ে যাবে রান্না। নামিয়ে পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে। 

/এনএ/
সম্পর্কিত
গরুর মাংসে ভিন্ন স্বাদের ১০ পদ, তৈরি করুন সহজেই
মজাদার আখনি বিরিয়ানি রেসিপি
ঝাল-মসলার কড়া স্বাদে ভিন্ন এক মজাদার পদ ‘মাটন টিক্কা মাসালা ফ্রাই’
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী