মার্কিন হুমকির পর কসোভো সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যাহার সার্বিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৩, ১৯:০৫ আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১৯:০৫

যুক্তরাষ্ট্রের হুমকির পর কসোভো সীমান্ত থেকে কিছু সেনা প্রত্যাহার করেছে সার্বিয়া। দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিক ঘোষণা দিয়েছেন, কিছু সেনাকে ফিরিয়ে আনার নির্দেশ তিনি দিয়েছেন। যেকোনও ধরনের সামরিক পদক্ষেপে হিতে বিপরীত হতে পারে। সার্বিয়া যুদ্ধ চায় না। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

কসোভো সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন নিয়ে হোয়াইট হাউজ হুমকি দিয়ে বলেছিল, সার্বিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র। এরপর সীমান্ত থেকে আংশিক সেনা প্রত্যারের নির্দেশ দিলেন সার্বিয়ান প্রেসিডেন্ট।

শনিবার কসোভো সরকারের এক কর্মকর্তা সার্বিয়ান সেনাদের আংশিক প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কসোভো সরকার এক বিবৃতিতে বলেছে, আমরা প্রেসিডেন্ট ভুসিক এবং সার্বিয়াকে  কসোভো সীমান্ত থেকে অবিলম্বে সব সেনা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। কসোভোর সীমান্তে সার্বিয়ার সেনা মোতায়েন পরবর্তী পদক্ষেপ আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতাকে হুমকির মুখে ফেলবে।

গত সপ্তাহে একটি সশস্ত্র সার্ব আধাসামরিক বাহিনীর সদস্যরা কসোভো পুলিশের একটি টহল টিমের ওপর হামলা চালায়। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে বন্দুকযুদ্ধে তিন জন সার্ব বন্দুকধারীর মৃত্যু হয়। এই ঘটনায় দুই দেশের সীমান্তে উত্তেজনা দেখা দেয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ফোনে কথা বলেন সার্বিয়ান প্রেসিডেন্টের সঙ্গে।

উল্লেখ্য, কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে সার্ব বাহিনীর যুদ্ধ ১৯৯৮ সালে শুরু হয়ে শেষ ১৯৯৯ সালে। ওই যুদ্ধে সার্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযান চালায় ন্যাটো। এতে কসোভো থেকে পিছু হটতে বাধ্য হয় দেশটি। ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে সার্বিয়া থেকে পৃথক হয় কসোভো। তবে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করে সার্বিয়া।। 

/এএ/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
প্রশাসনের সহযোগিতায় প্রবাসী ছেলের ঘরে ঠাঁই হলো ৮৫ বছরের বৃদ্ধা মায়ের
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
বিতর্ক সামলাতে পদত্যাগ: সরকারের অস্বস্তি কাটছে কি?
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত