আপাতত ইউক্রেনে সেনা পাঠানোর পরিকল্পনা নেই: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০১ অক্টোবর ২০২৩, ২৩:০৭আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৯:১০

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, জরুরিভিত্তিতে ইউক্রেনে সামরিক প্রশিক্ষকদের মোতায়েনের কোনও পরিকল্পনা নেই। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপস ইউক্রেনীয়দের প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনাদের ইউক্রেনে পাঠাতে চান বলে এক সাক্ষাৎকার দেওয়ার পর রবিবার ঋষি সুনাক এ কথা জানালেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর থেকে ব্রিটেন ও পশ্চিমা মিত্ররা সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনে সেনা পাঠানো থেকে বিরত থেকেছে তারা। মূলত রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া এড়াতেই এমন পদক্ষেপ।

গত মাসে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া গ্রান্ট শ্যাপস দ্য সানডে টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েন করতে চান তিনি।

এই সাক্ষাৎকার প্রকাশের পর ঋষি সুনাক বলেছেন, জরুরিভিত্তিতে ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর কোনও পরিকল্পনা নেই। তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন তা হলো ভবিষ্যতে হয়ত আমাদের কিছু প্রশিক্ষণ ইউক্রেনে দেওয়া হতে পারে। কিন্তু এটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, এই মুহূর্তের নয়। বর্তমান সংঘাতে লড়াইয়ের জন্য কোনও ব্রিটিশ সেনাকে পাঠানো হবে না।

শ্যাপসের সাক্ষাৎকারের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রভাবশালী নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিতে আসা যেকোনও ব্রিটিশ সেনা রুশবাহিনী বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে এবং ধ্বংস করা হবে।

গত বছর প্রায় ২০ হাজার ইউক্রেনীয় সেনাকে পাঁচ সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দিয়েছে ব্রিটেন। আগামীতেও সমান সংখ্যক সেনাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে দেশটির।

/এএ/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী