রাশিয়াকে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া, দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৪ অক্টোবর ২০২৩, ১৩:৪০আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৩:৪০

ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে উত্তর কোরিয়া। শনিবার (১৪ অক্টোবর) এ অভিযোগ করেছেন মার্কিন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি অভিযোগ করে বলেছেন, রাশিয়াকে এক হাজার কনটেইনার ‘সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র’ সরবরাহ করেছে পিয়ংইয়ং।

একটি ছবি প্রকাশ করে মার্কিন কর্মকর্তারা বলেছেন, উত্তর কোরিয়ার নাজিনে ৩০০টি কনটেইনার জড়ো করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা বলেছে, ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এই অস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে কিরবি বলেন, ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ২৯০ কিলোমিটার দূরে তিখোরেটস্কের একটি ডিপোতে সাগর ও রেলপথে  সরঞ্জামগুলো পাঠানো হয়েছে।

সরবরাহ করা যুদ্ধাস্ত্রের ধরণ উল্লেখ করেননি কিরবি। তবে যুক্তরাষ্ট্র এর আগেও মস্কোর বিরুদ্ধে পিয়ংইয়ংয়ের কাছ থেকে রকেট ও কামানের গোলা কেনার অভিযোগ তুলেছিল।

গত মাসে সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে রাশিয়া সফর গিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

/এসএইচএম/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস