মঙ্গলবার ইসরায়েল সফর করবেন জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৩, ১৬:৩১আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১৬:৩১

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েল সফর করবেন। জার্মান সরকারের সূত্রকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনটিভি এ খবর জানিয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, সরকারের এক মুখপাত্র এই সফরের পরিকল্পনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।

গত সপ্তাহে ইসরায়েল সফর করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক। সফরে তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার ঘটনায় ইসরায়েলের প্রতি বার্লিনের সমর্থনের কথা তুলে ধরেছেন।

ইসরায়েল সফর শেষে বায়েরবক মিসর গিয়েছেন। ফিলিস্তিন-ইসরায়েলের চলমান সংঘাত যাতে অঞ্চলজুড়ে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে পশ্চিমা দেশগুলো কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। হামাসের হামলায় ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। জবাবে গাজায় অবিরাম বোমাবর্ষণ করে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েলি বোমা বর্ষণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২ হাজার ৬৭০ জন ছাড়িয়েছে। গাজার উত্তরাঞ্চল থেকে ১১ লক্ষাধিক ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। অবরুদ্ধ উপত্যকা মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের