পুতিনের সঙ্গে হামাসের তুলনা রাশিয়ার কাছে ‘অগ্রহণযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৩, ২৩:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ২৩:৫৯

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হামাসের সঙ্গে তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য। শুক্রবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, এই মুহূর্ত সম্ভব বিপজ্জনক একটি সময়। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সম্ভাব্য স্থল অভিযান শুরু করলে রুশ নাগরিকদের হুমকি আরও বাড়বে।

ইসরায়েল বলেছে, তারা গাজার শাসক গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করতে চায়। দুই সপ্তাহ আগে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন। জবাবে গাজায় বোমা বর্ষণ করে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় চার হাজারে পৌঁছে গেছে বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তা।  

বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন হামাসের কর্মকাণ্ডকে ইউক্রেনে পুতিনের আগ্রাসনের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, হামাস ও পুতিন ভিন্ন ধরনের হুমকি। কিন্তু তাদের এক বিষয়ে সামঞ্জস্য রয়েছে: তারা উভয়েই গণতান্ত্রিক প্রতিবেশীকে ধ্বংস করতে চায়।

ক্রেমলিন মুখপাত্র বলেছেন, একজন দায়িত্বশীল রাষ্ট্রপ্রধানের মুখে এমন কথা একেবারে মানানসই নয়। এমন বাগাড়ম্বর আমাদের একেবারে অগ্রহণযোগ্য। রাশিয়া ও আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্য করে এমন স্বরে কথা বলা আমরা মেনে নেই না।

শনিবার কায়রোতে ফিলিস্তিন সংঘাত নিয়ে শান্তি সম্মেলনের রাশিয়া প্রতিনিধিত্ব কে করবেন জানতে চাইলে পেসকভ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের