গাজায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৩, ০০:৫০আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০০:৫০

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত বন্ধ করা তুরস্কের দায়িত্ব। এ রক্তপাত আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখের সামনে ঘটছে। রবিবার উত্তর-পূর্বাঞ্চলীয় রিজে প্রদেশে একটি উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এরদোয়ান বলেছেন, ইসরায়েলি নিপীড়ন থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার দায়িত্ব রয়েছে তুরস্কের। আমরা তা করছি এবং দৃশ্যমানের চেয়ে আরও বেশি কিছু করা অব্যাহত রাখবো।

তুর্কি প্রেসিডেন্ট অঙ্গীকার করেছেন, গাজার ভাই ও বোনদের কখনও একা ফেলে দেবে না তুরস্ক।  

এরদোয়ান বলেছেন, গাজায় এই অনৈতিক, নীতিহীন, ঘৃণ্য গণহত্যাকে যারা সমর্থন করছে তাদের অপরাধের বিরুদ্ধে কথা বলা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।

কূটনৈতিক সূত্রের বরাতে টিআরটি ওয়ার্ল্ড উল্লেখ করেছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রবিবার পৃথক ফোন কলে কথা বলেছেন মিসরীয় পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরি ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে। গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন।

এর আগে রবিবার ইসরায়েল জানিয়েছে, তেল আবিব ও আঙ্কারার কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, গাজা যুদ্ধ নিয়ে আঙ্কারার অবস্থান ও তুর্কি রাষ্ট্রদূতকে প্রত্যাহারের পরও তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে।

শনিবার তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছিল তুরস্ক। গাজায় ফিলিস্তিনিদের ওপর অবিরাম বোমাবর্ষণের প্রতিবাদে এই পদক্ষেপ নেয় এরদোয়ান সরকার।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক