পররাষ্ট্রমন্ত্রী হলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৬:৩৭

ব্রিটেনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের নাম ঘোষণা করা হয়েছে। সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তাকে নিয়োগ দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার জানিয়েছে, ব্রিট্রেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এ ক্যামরনের মনোনয়ন অনুমোদন দিয়েছেন রাজা চার্লস। এর মাধ্যমে পার্লামেন্টের নির্বাচিত সদস্য না হয়েও একজন মন্ত্রী হিসেবে সরকারের ফেরার পথ উন্মুক্ত হয়।

৫৭ বছর বয়সী ডেভিড ক্যামরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ব্রেক্সিটের গণভোটের ফল প্রকাশের পর তিনি পদত্যাগ করেছিলেন। গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে সিদ্ধান্ত জানিয়েছিলেন।

সাত বছর নিজের আত্মজীবনী লেখায় ব্যস্ত থাকার পর ব্রিটিশ রাজনীতিতে ক্যামেরনের ফিরে আসাকে অপ্রত্যাশিত হিসেবে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আত্মজীবনীর পাশাপাশি তিনি ব্যবসায়ও জড়িয়ে পড়েছিলেন। যদিও তার আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্র্যাভারম্যানকে বরখাস্ত করেন ঋষি সুনাক।  তার স্থলাভিষিক্ত হন পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি। আর জেমস ক্লিভারলির স্থানে মনোনীত হলেন ডেভিড ক্যামেরন।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত