আভদিভকা দখলে চতুর্দিক থেকে হামলা করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ১২:৫৭আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৩:২০

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা দখলে সামরিক অভিযান আরও জোরদার করেছে রুশ বাহিনী। যুদ্ধ চলাকালীন আভদিভকা শহরে অগ্রসর হচ্ছে রুশ সেনারা। শহরটির চারদিক থেকে হামলা চালাচ্ছে রাশিয়া। সোমবার ঊর্ধ্বতন ইউক্রেন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্স। 

আভদিভকা সেনাবাহিনীর প্রধান ভিতালি বারাবাস বলছেন, গত সপ্তাহের প্রতিবেদনের ভিত্তিতে বলা যায়,  রুশ সেনাদের প্রতিহত করতে সক্রিয় আছে ইউক্রেনের সেনারা। এসপ্রেসো টিভিকে দেওয়া বার্তায় তিনি বলেন, আভদিভকার পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। হামলার তীব্রতাও দিন দিন বাড়ছে। 

সেনাবাহিনীর প্রধান বলছেন, রাশিয়া নতুন নতুন সেক্টর খুলে আক্রমণ শুরু করছে। বিশেষ করে ডোনেস্কের দিকে এবং শিল্প এলাকায় রুশ সেনারা অগ্রসর হচ্ছে। ২১ মাসের যুদ্ধের পর আভদিভকায় কোনও ভবনই আর অক্ষত নেই। যেখানে আগে ৩২ হাজারের মতো মানুষ বসবাস করতো সেখানে এখন ১৫শ’র কম মানুষের বসবাস।  বেশিরভাগ হামলা শিল্পাঞ্চলকে উদ্দেশ করে চালানো হচ্ছে।

এদিকে ইউক্রেন এবং পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বলছেন রাশিয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তবে সরকারি হিসেবে সে কথা উল্লেখ করা হয়নি বললেই চলে। 

অন্যদিকে রাশিয়া বলছে, রুশ সেনারা ইউক্রেনের শিল্প অঞ্চলের নিয়ন্ত্রণকে আরও সুরক্ষিত করছে। ২০২২ সালে ফেব্রুয়ারিতে মস্কো আক্রমণ শুরু করলে ইউক্রেন জুনে পাল্টা হামলা চালায়। যদিও তাতে খুব একটা লাভ হয়নি। দক্ষিণ ও পূর্বাঞ্চলের সামান্য কিছু অংশ তারা দখল করে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা স্বীকার করলেও যুদ্ধ যে অচলাবস্থা তৈরি রয়েছে এই বিষয়ে পরামর্শ নিতে নারাজ তিনি। 

ইউক্রেনের সামরিক মুখপাত্র ওলেক্সান্ডার শুপুন সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় বলছেন, শীতকালীন আবহাওয়া এবং তীব্র বাতাস দুই পক্ষের ড্রোন ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলছে। তিনি বলেন, রুশ বাহিনী আভদিভকা ও মারইঙ্কা শহরের কাছে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়েছে। তিনি আরও বলেন, আমরা লড়াই করছি এবং এই আবহাওয়া সত্ত্বেও লড়াই চালিয়ে যাব। 

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী