আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধা নিয়ে সন্দেহ সানচেজের

আন্তর্জাতিক ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ১৬:৫০আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৬:৫০

স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, ফিলিস্তিনের গাজায় হতাহতের যে সংখ্যা উঠে আসছে তাতে করে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধা নিয়ে তার সন্দেহ রয়েছে। বুধবার (২৯ নভেম্বর) স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সানচেজ বলেছেন, আমরা যে-সব ফুটেজ দেখছি এবং ক্রমবর্ধমান হারে শিশুদের মৃত্যুর ফলে আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের শ্রদ্ধা নিয়ে আমার বড় ধরনের সন্দেহ রয়েছে।

তিনি আরও বলেছেন,  গাজায় আমরা যা দেখছি তা অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। জবাবে একই দিনে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি। এদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত বোমা হামলা চালানোর পর, ২৪ নভেম্বর ৪ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এ চুক্তির মেয়াদ বর্ধিত হয়ে আজ বৃহস্পতিবার সপ্তম দিনে গড়িয়েছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের