৪১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:২২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:২২

ইউক্রেনের উৎক্ষেপণ করা ৪১টি ড্রোন ভূপাতিত বা গতিরোধ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার  দিবাগত রাত ও মঙ্গলবার ভোরে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ভূখণ্ডের আকাশসীমায় ২৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। আজভ সাগর ও ক্রিমিয়ায় গতিরোধ করা হয়েছে ১৫টি ড্রোনের।

ইউক্রেনীয় ড্রোন  হামলায় কোনও ক্ষয়ক্ষতির কথা জানায়নি রুশ মন্ত্রণালয়।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনের পক্ষ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

টানা ২০ মাসেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে রাশিয়া। যুদ্ধে ইউক্রেনের বিশাল ভূখণ্ড দখল করেছে মস্কোর সেনারা। জুন মাসে এসব ভূখণ্ড পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভের সেনারা। যদিও তারা প্রত্যাশিত সাফল্য পায়নি। গত কয়েক সপ্তাহ ধরে পাল্টাপাল্টি ড্রোন হামলার ঘটনা বেড়েছে।

/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান