ফ্রান্সে শিশু নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৮০

আন্তর্জাতিক ডেস্ক
১০ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৫৬

ফ্রান্সে শিশু নির্যাতনের অভিযোগে ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহের তালিকায় রয়েছেন একজন স্থানীয় কাউন্সিলর ও দুই স্কুল শিক্ষক। এই গ্রেফতারের ঘটনাকে ফ্রান্সের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় কমিশনার কুয়েন্টিন বেভান শনিবার (০৯ ডিসেম্বর) এএফপিকে জানিয়েছেন, ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সবার বয়স ৩০ থেকে ৬০ বছরের ভেতর। এদেরকে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত দুইজন শিক্ষক, কয়েকজন ক্রীড়া প্রশিক্ষকসহ কেন্দ্রের একজন ব্যবস্থাপককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগেও যৌন নির্যাতনের অভিযোগ ছিল। এছাড়া  অনেকের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে৷

প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন সবাই পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে। যদিও কেউ কেউ মান সম্মানের খোয়ানোর ভয়ে দোষ স্বীকার করেনি।

বেভান জানিয়েছেন, অপরাধীদের কম্পিউটারে থাকা বিভিন্ন ভিডিও মুছে ফেলার কাজ করছে পুলিশ।

প্রতিবেদনে থেকে জানা গেছে, মোট ৫১ জনকে আদালতে হাজির হয়েছে। যাদের মধ্যে ১৩ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। আরও ৩৮ জন আদালতের তত্ত্বাবধানে রয়েছে। বাকিদেরকে আরও তদন্তের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই তদন্ত অব্যাহত রয়েছে।

/এসএইচএম/এসএসএস/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের