এজিয়ান সাগরে ১২২ অভিবাসীকে উদ্ধার করেছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৫:১৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭

এজিয়ান সাগরে ১২২ জন অনিয়মিত অভিবাসীকে উদ্ধার করার কথা জানিয়েছে তুরস্ক। গ্রীক কর্তৃপক্ষ এসব অভিবাসীদের তুরস্কের আঞ্চলিক জলসীমায় ফেরত পাঠালে এজিয়ান সাগর থেকে তাদের উদ্ধার করে দেশটি। সোমবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।  

তুরস্কের কোস্ট গার্ড জানিয়েছে, ইজমির প্রদেশের কারাবুরুন জেলার উপকূলে ৮৭ জন অনিয়মিত অভিবাসীকে এবং ইজমিরের মেন্দেরেস জেলা থেকে আরও ৩৫ জনকে উদ্ধার করেছে তারা।

উদ্ধারের পর এসব অভিবাসীদেরকে প্রাদেশিক অভিবাসন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।

গ্রিসের আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার বেআইনি পদক্ষেপের বারবার নিন্দা করে আসছে তুরস্ক এবং বিশ্বের অধিকার গোষ্ঠীগুলো। তাদের মতে, গ্রিসের এমন পদক্ষেপ নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবনকে বিপন্ন করছে, যা মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

/এএকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম