ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৪, ২০:৩০আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:৪০

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তাল। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী এবং একইসঙ্গে প্রথম সমকামী প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়লেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) গ্যাব্রিয়েলকে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাকে নিয়োগের মাধ্যমে নিজের জনপ্রিয়তা পুনরুদ্ধার করতে চাইছেন ফরাসি প্রেসিডেন্ট, এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ফরাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগে এতদিন দেশটির শিক্ষামন্ত্রীর পদে দায়িত্ব পালন করছিলেন গ্যাব্রিয়েল আত্তাল। তিনি দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হয়েছেন। ২০ মাস ক্ষমতায় থাকার পর সোমবারই ইস্তফা দিয়েছিলেন এলিজাবেথ। 

বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েলের আগে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস। ১৯৮৪ সালে ফ্রাঙ্কোইস মিটাররান্ড তাকে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণের সময় লরেন্টের বয়স ছিল ৩৭ বছর।

জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন গ্যাব্রিয়েল আত্তালের হাতে থাকবে।

একজন রাজনীতিবিদ হিসেবে তার সাফল্য চোখে পড়ার মতো। দশ বছর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অখ্যাত উপদেষ্টা এবং সমাজতন্ত্রীদের কার্ড বহনকারী একজন সদস্য ছিলেন মাত্র।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী