ইউক্রেনে ৪০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৫আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৯:১৫

ইউক্রেনে ৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১৩ জানুয়ারি) সেই রুশ হামলা প্রতিহত করতে গিয়ে আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমান বাহিনী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার আক্রমণের ধরন ব্যাখ্যা করে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ক্রুজ, ব্যালিস্টিক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনসহ ব্যাপক পরিসরে আক্রমণ করেছে রুশ বাহিনী।

রুশ আক্রমণের ব্যর্থতা তুলে ধরে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার ২০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি। ইউক্রেনীয় বাহিনী সক্রিয় থাকার কারণে রুশ ক্ষেপণাস্ত্রগুলো ব্যর্থ হয়েছে।

রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের ব্যর্থতার কারণ আরও স্পষ্ট করে ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইউরি ইগনাট বলেন, রুশ ক্ষেপণাস্ত্রগুলো হয়ত কোনও মাঠে পড়ে গেছে না হয় আকাশেই বিস্ফোরিত হয়েছে। তানা হলে ইউক্রেনী প্রতিরক্ষা বাহিনীর রেডিও-ইলেক্ট্রনিক যুদ্ধের প্রভাবে পড়ে ধ্বংস হয়ে গেছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, রুশ ক্ষেপণাস্ত্র হামলার এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পায়নি কর্তৃপক্ষ।

এই হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে চেরনিহিভ ওব্লাস্টের গভর্নর ভিয়াচেস্লাভ চাউস বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একজন সাধারণ মানুষ আহত হয়েছেন। এছাড়াও ২৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী