কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটকসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩০আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৩:৩৮

কানাডায় হেলি-স্কিইং করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। তাদের অবস্থা গুরুতর। দেশটির ব্রিটিশ কলাম্বিয়া অঙ্গরাজ্যের টেরেসে সোমবার (২২ জানুয়ারি) এই দুঘর্টনা ঘটেছিল। মঙ্গলবার এই বিষয়টি নিশ্চিত করেছে হেলি-স্কিইং কোম্পানির প্রেসিডেন্ট। কানাডার সংবাদমাধ্যম সিবিসি এই খবর জানিয়েছে।

সিবিসি নিশ্চিত করেছে, মৃত ৩ জনের মধ্যে ২ জন ইতালির পর্যটক।

প্রতিবেদনটিতে বলা হয়, দুর্ঘটনায় বেচে যাওয়া এক যাত্রী আহত অবস্থাতেই সাহায্যের জন্য যোগাযোগ করেছিলেন।

স্থানীয় সময় সোমবার বিকেলে ব্রিটিশ কলাম্বিয়ার টেরেসের ৩০ কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিধ্বস্ত হেলিকপ্টারটি কানাডার নর্থ এস্কেইপ হেলি-স্কিইংয়ের ছিল। মঙ্গলবার একটি সংবাদ সম্মেলনে কোম্পানিটির প্রেসিডেন্ট জন ফরেস্ট বলেছেন, আহত ওই যাত্রী রেডিও সিগনালে মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ফ্লাইটের সময় প্রত্যেক যাত্রীকে একটি করে রেডিও দিয়েছিল কোম্পানিটি।

ফরেস্ট বলছিলেন, ‘তখন আমরা আমাদের রেস্কিউ প্রটোকল চালু করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করি। ওই এলাকায় থাকা আমাদের আরও দুটি হেলিকপ্টার সঙ্গে সঙ্গেই সাহায্যের আবেদনে সাড়া দেয়। আমাদের গাইড টিমকে নিয়ে হেলিকপ্টার দুটি উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল।’

ফরেস্ট আরও বলেন, দুর্ঘটনাটি পর্বতের চূড়ায় ঘটেছিল। স্থানটি ওই এলাকা থেকে প্রায় ২ হাজার মিটার উঁচুতে অবস্থিত।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম