ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য: ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ২০:৪১আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২০:৪১

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লর্ড ডেভিড ক্যামেরন বলেছেন, অপরিবর্তনীয় শান্তি স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করবে যুক্তরাজ্য। সোমবার (২৯ জানুয়ারি) রাতে লন্ডনে এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ডেভিড ক্যামেরন বলেছেন, ফিলিস্তিনিদের অবশ্যই একটি রাজনৈতিক ভবিষ্যৎ থাকা উচিত। যাতে তারা দেখতে পায় দ্বি-রাষ্ট্রভিত্তিক একটি অপরিবর্তনীয় সমাধানের পথে অগ্রগতি। ব্রিটেনের স্বীকৃতি দ্বি-রাষ্ট্র সমাধানের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। 

গত সপ্তাহে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকেও ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণের জন্য শান্তি অর্জনে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানে গুরুত্বারোপ করেছেন।

যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছেন নেতানিয়াহু। এমন প্রস্তাবের সমালোচনা করে তিনি বলছেন, এতে ইসরায়েল রাষ্ট্র বিপন্ন হবে।

সোমবার রাতের ভাষণে ক্যামেরন উল্লেখ করেছেন, কীভাবে যুক্তরাজ্য ও মিত্ররা জাতিসংঘে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিতে পারে। তিনি বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্র কেমন, তাতে কী থাকবে, কীভাবে কাজ করবে– এগুলো নির্ধারণ করে আমরা প্রক্রিয়াটি শুরু করতে পারি।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেছেন, এমনটি যখন ঘটতে শুরু করবে আমরা মিত্রদের সঙ্গে নিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করব, এমনকি জাতিসংঘেও। এর ফলে এই প্রক্রিয়াটি অপরিবর্তনীয় রূপ পাবে।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির বিষয়ে গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পার্লামেন্টে বলেছেন, যখন সময় উপযুক্ত হবে তখন ব্রিটেন এমন পদক্ষেপের কথা বিবেচনা করবে।

নভেম্বরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর চলতি সপ্তাহে চতুর্থ সফরে মধ্যপ্রাচ্য যাবেন ক্যামেরন। গাজা যুদ্ধে সৃষ্ট উত্তেজনা নিরসনের জন্য তিনি কাজ করে যাচ্ছেন।  

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান