ইউরোপীয় সহযোগিতা অনুমোদনের পর উচ্ছ্বসিত জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনকে ৫ হাজার ৪শ কোটি ডলার সহায়তা প্যাকেজের অনুমোদন দেওয়ায় উচ্ছ্বসিত ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্ট ব্লকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছেন।

ওই পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘২০২৪ থেকে ২০২৭ সাল মেয়াদে ইউক্রেনকে ৫ হাজার ইউরো সহায়তা অনুমোদনের জন্য চার্লস মিশেল ও অন্যান্য ইইউ নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ।’

এই প্যাকেজে ব্লকটির সব নেতাদের অনুমোদন দেওয়ার বিষয়টিতে জোর দিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, ইইউ ব্লকের ২৭ সদস্যের সম্মিলিত এই সিদ্ধান্তটি অনেক তাৎপর্যপূণ। এই সিদ্ধান্ত পশ্চিমাদের ঐক্যকেই প্রমাণ করে।

তিনি আরও বলেন, ইইউ’র অব্যাহত আর্থিক সহায়তা ইউক্রেনের দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।

বৃহস্পতিবার ইউক্রেনকে আরও ৫ হাজার ৪শ কোটি ডলার মূল্যের সহায়তা দিতে সম্মত হয়েছেন ব্লকের নেতারা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে ইইউ নেতাদের কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ২৭ ইইউ সদস্যই ইউক্রেনের জন্য আরও ৫ হাজার ৪শ কোটি ডলার সহায়তা প্যাকেজ দিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘ইউক্রেনের জন্য অটুট, দীর্ঘমেয়াদি এবং অনুমানযোগ্য তহবিল এটি।’

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের