চিত্রকর্ম চুরির অভিযোগে ইতালির সংস্কৃতিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০

চিত্রকর্ম চুরির অভিযোগে পদত্যাগ করেছেন ইতালির জুনিয়র সংস্কৃতিমন্ত্রী ভিত্তোরিও সাগারবি। তার বিরুদ্ধে চুরি করা পণ্য পাচারের অভিযোগ আনা হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শনিবার (৩ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

মিলানে ভাষণ দেওয়ার আগে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন ভিত্তোরিও সারবি। তখন তিনি বলেছিলেন, ‘স্বার্থান্বেষী সংঘাত এড়াতে’ই পদত্যাগ করছেন।

বিখ্যাত শিল্প সমালোচক সারবির বিরুদ্ধে ১৭ শতকের একটি পেইন্টিং চুরি এবং সংশোধন করার অভিযোগ আনা হয়েছে। এ অভিযোগের তদন্ত করছেন প্রসিকিউটররা। জানা গেছে, ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’ নামের চিত্রকর্মটি ২০১৩ সালে চুরি হয়ে গেছে।

এই চিত্রকর্মটি তৈরি করেছিলেন রুটিলিও মানেত্তি। তিনি বারোক মাস্টার কারাভাজিওর অনুসারী ছিলেন। তার আঁকা এই চিত্রকর্মটি উত্তর ইতালীয় পিডমন্ট অঞ্চলের একটি দুর্গে প্রদর্শিত হত।

রুটিলিও মানেত্তির চিত্রকর্ম ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’। বামে আসল চিত্রকর্মের ছবি আর ডানে সেটির অনুলিপি। ছবি: রিপোর্ট

সারবির বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, চিত্রকর্মটির উৎস গোপন করতেই এর উপরে কোণায় একটি মোমবাতি যোগ করেছেন তিনি।

তবে ওই রাজনীতিবিদের দাবি চিত্রকর্মটি কোনও অনুলিপি নয়, আসল। ২০ বছরেরও বেশি সময় আগে তার মায়ের কেনা একটি ভিলা পুনরুদ্ধার করার সময় এটি খুঁজে পেয়েছিলেন তিনি। ২০১৩ সালে এই চিত্রকর্মটির একটি অনুলিপি চুরি হওয়ার কথা জানা যায়।

ইতালীয় টিভি সম্প্রচারকারী রাইয়ের প্রোগ্রাম রিপোর্টের তদন্তে এই অভিযোগ উঠে এসেছে।

যিনি চিত্রকর্মটি চুরির অভিযোগ করেছিলেন সাংবাদিকদের তিনি বলেছিলেন, ক্যানভাসটি ২০১৩ সালে ফ্রেম থেকে কেটে ফেলা হয়েছিল।

তিনি বলেন, সারবির এক বন্ধু এর আগে তার দুর্গ পরিদর্শন করেছিলেন। তখন চিত্রকর্মটি কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

ইতালি সংস্কৃতিমন্ত্রী ভিত্তোরিও সাগারবি। ছবি: আরটিই

ওই প্রোগ্রামে আরও বলা হয়, সংস্কৃতিমন্ত্রীর আরেক বন্ধু পরে এক পুনরুদ্ধারকারীকে ‘দ্য ক্যাপচার অব সেন্ট পিটার’-এর একটি ক্ষতিগ্রস্ত হওয়া চিত্রকর্ম দিয়েছে।

২০১৩ সালে পিডমন্ট দুর্গের ফ্রেমের বাইরে কাটা ক্যানভাসের টুকরোটির মতো একই আকারের গর্ত ছিল ওই চিত্রকর্মে।

২০২১ সালে পুনরুদ্ধার করা চিত্রকর্মটি প্রদর্শনের জন্য রেখেছিলেন সারবি। তখন এর উপরের কোণে একটি মোমবাতি যুক্ত করা ছিল।

ফরাসি শিল্পী ভ্যালেন্টিন ডি বোলোনের একটি চিত্রকর্মের জন্যও জুনিয়র এই শিল্পমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ওই চিত্রকর্মটির মূল্য ৫০ লাখ ইউরো। মন্টেকার্লো থেকে এটি বাজেয়াপ্ত করেছিল পুলিশ ।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী