জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনও সম্ভব: ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৬

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি এখনও সম্ভব। তবে খুব কঠিন সমস্যাগুলোর সমাধান করা হলেই এ চুক্তি বাস্তবায়ন করা যাবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, মিসর এবং ইসরায়েলের গোয়েন্দা প্রধানরা একটি চুক্তির বিষয়ে আলোচনা করেছেন। তবে গাজায় চার মাস ধরে চলমান যুদ্ধে বিরতির বিষয়ে কোনও অগ্রগতি ছাড়াই ওই বৈঠক শেষ হয়েছিল।

১০ মার্চ থেকে মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হবে। এর আগেই গাজায় চলমান এ সংঘাতে একটি বিরতি বিষয়ে কোনও চুক্তিতে পৌঁছানো সম্ভব কি-না এমন প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেছিলেন, একটি সম্ভাব্য চুক্তিতে হামাসের এর আগের প্রতিক্রিয়ায় কিছু ‘স্পষ্ট বিরোধিতার’ বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে একটি চুক্তির জন্য কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছিল তারা।

আলবেনিয়া সফরের সময় ওই সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘আমরা এখন কাতার, মিসর এবং ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে এ নিয়ে আলোচনা করছি এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে আমরা আরও নিবিড়ভাবে কাজ করছি। আমার বিশ্বাস, এটি সম্ভব।’

তখন ব্লিঙ্কেন আরও বলেছিলেন, ‘এক্ষেত্রে খুব জটিল কিছু সমস্যা আছে যেগুলোর সমাধান করতে হবে। তবে এ নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে যা যা প্রয়োজন তার সবকিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী