তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০১ মার্চ ২০২৪, ০৯:২৯আপডেট : ০১ মার্চ ২০২৪, ১০:২৬

তুরস্কের কাছে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মার্কিন সিনেটে একটি ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ওই প্রস্তাবের বিরুদ্ধে ৭৯টি এবং পক্ষে ১৩টি ভোট দিয়েছেন সদস্যরা। ন্যাটোতে সুইডেনের সদস্যতায় তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সম্মতি জানানোর পরই দেশটির কাছে ২ হাজার ৩ কোটি ডলার মূল্যের যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছিল দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

তবে এই অনুমোদন বাতিলের প্রচেষ্টায় বৃহস্পতিবার সিনেটে একটি প্রস্তাব রাখেন রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পল। ভোটের আগে, তুর্কি সরকারের সমালোচনা করে তিনি বলেছিলেন, দেশটির কাছে অস্ত্র বিক্রয় করা মানে তাদের ‘দুর্ব্যবহার’কে আরও উত্সাহিত করা।

তবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি যারা সমর্থন করছেন তাদের কথা, ন্যাটো মিত্রের কাছে দেওয়া কথা রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।

গত ২৬ জানুয়ারি কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি অনুমোদনের ঘোষণা করেছিল বাইডেন প্রশাসন। ওই চুক্তির আওতায় ৪০টি নতুন এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ এবং ৭৯টি তুর্কি এফ-১৬ বিমানের আধুনিকীকরণ কিট অন্তর্ভুক্ত ছিল।

২০২১ সালে প্রথম ওই যুদ্ধ বিমান ক্রয়ের আবেদন জানিয়েছিল তুরস্ক। তবে এরইমধ্যে সুইডেনের ন্যাটো সদস্যপদ নিয়ে জোটটিতে উত্তেজনা ছড়ালে তুরস্ককে যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেয়নি যুক্তরাষ্ট্র।

তুরস্কের আপত্তি ছিল, সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে ও তাদের আশ্রয় দিয়ে থাকে সুইডেন।

তবে এক বছরেরও বেশি সময় বিলম্বের পর তুর্কি সংসদ সদস্যরা জানুয়ারিতে সুইডেনের আবেদনপত্রের অনুমোদন দিলে তুরস্ককে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দেওয়ার আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এএকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী