গর্ভপাতকে সাংবিধানিক অধিকার দিলো ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৪, ১০:১১আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১০:১১

শরীর আমার। সিদ্ধান্ত আমার। শেষ পর্যন্ত এই কথাকেই গুরুত্ব দিলো ফরাসিরা। নারীদের গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দিলো ফ্রান্স। বিশ্বে ফ্রান্সই প্রথম দেশ হিসেবে এমন সিদ্ধান্ত নিলো। মঙ্গলবার (৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম-বিবিসি এ খবর জানিয়েছে।

সোমবার ফরাসি পার্লামেন্টে নেওয়া এই সিদ্ধান্ত বিশ্বে অনন্য নজির গড়ল। গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিতে পার্লামেন্টের উভয়পক্ষের আইনপ্রণেতাদের মাঝে ভোটাভুটি হয়। পক্ষে ভোট দেন ৭৮০ জন আইনপ্রণেতা। আর বিপক্ষে ভোট দেন ৭২ জন। ফলাফল ঘোষণার সময় আইনপ্রণেতারা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ঐতিহাসিক এ মুহূর্তটিকে স্বাগত জানান।

এর মধ্য দিয়ে ১৯৫৮ সালে প্রণীত ফ্রান্সের সংবিধানে ২৫তম সংশোধনী আনা হলো। এর আগে সর্বশেষ ২০০৮ সালে দেশটির সংবিধান সংশোধন করা হয়েছিল।

১৯৭৫ সালে ফ্রান্সে একটি আইন পাস করা হয়। সেখানে বলা হয়েছে, গর্ভপাত কোনো অপরাধ নয়। কিন্তু সংবিধানে গর্ভপাতের অধিকারের গ্যারান্টি দেওয়া হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে ফ্রান্সে দুই লাখ ৩৪ হাজার গর্ভপাত হয়েছে।

ওই বছরের নভেম্বরে এক জনমত সমীক্ষায় দেখা গেছে, ৮৯ শতাংশ মানুষ গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক করার পক্ষে।

পার্লামেন্টে বিল পাস হওয়ার পর প্যারিসে আইফেল টাওয়ারে আলোকিত হয়ে ওঠে একটা লেখা- শরীর আমার, সিদ্ধান্তও আমার।

এ ঘটনাকে ফ্রান্সের জন্য গর্বের বিষয় বলে বর্ণনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রো। আগামী শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে এই পদক্ষেপ উদযাপন করা হবে বলেও জানান তিনি।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের