ম্যাক্রোঁকে তিরস্কার করলেন রুশ গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৪, ১৪:১৭আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৪:৫২

ইউক্রেন নিয়ে বিপজ্জনক মন্তব্য করায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তিরস্কার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিদেশি গুপ্তচর প্রধান। রুশ সেনাদের বিরুদ্ধে লড়তে ইউক্রেনে ইউরোপীয় সেনা পাঠানোর কথা বলেছিলেন ম্যাক্রোঁ। এ নিয়েই চটেছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের (এসভিআর) প্রধান সের্গেই নারিশকিন। মঙ্গলবার (৫ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে এই মন্তব্যকে অত্যন্ত বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন বলে কড়া সমালোচনা করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত মাসে ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনে যুদ্ধ করার জন্য ইউরোপীয় সেনা পাঠানোর বিষয়ে কোনও ঐকমত্য না থাকলেও তা একেবারে বাদ দেওয়া উচিত নয়। তবে যুক্তরাষ্ট্রসহ জোটের অন্যান্য ইউরোপীয় সদস্যরা বলেছিল, তাদের এমন কোনও পরিকল্পনা নেই।

১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমের সঙ্গে রাশিয়ার সম্পর্কের গভীরতম সঙ্কট হিসেবে পরিচিতি পেয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা সেনা পাঠালে একে পারমাণবিক যুদ্ধের উসকানি হিসেবে বিবেচনা করা হবে।

মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সাক্ষাৎকার দেওয়ার সময় সের্গেই নারিশকিনকে ম্যাক্রোঁর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তারা গভীরভাবে দায়িত্বজ্ঞানহীন।

এসময় তিনি বলেন, ‘এটি আজ ইউরোপীয় নেতাদের বিশেষ করে ফরাসি প্রেসিডেন্টের উচ্চমাত্রার রাজনৈতিক দায়িত্বহীনতাকেই প্রকাশ করছে। এই বিবৃতি অত্যন্ত বিপজ্জনক।তাদের এমন মন্তব্য আদৌ কোনও গুরুত্ব বহন করে না।’

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া এবং ন্যাটোর মধ্যে দ্বন্দ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করতে পারে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

/এএকে/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী