মস্কোতে কনসার্টে হামলা: ছবি প্রকাশ করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ১৯:৫৫আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১৯:৫৫

রাশিয়ার রাজধানী মস্কোতে একটি কনসার্টে বন্দুক হামলার ছবি প্রকাশ করেছে ইসলামিক স্টেট। শনিবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে জঙ্গি সংগঠনটির বার্তা সংস্থা আমাক। ওই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ১৪৩ জনে দাঁড়িয়েছে। নিহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে করা এই হামলার সঙ্গে জড়িত চার সন্দেহভাজন বন্দুকধারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে রাশিয়া। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে।

রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এর নিরাপত্তা পরিষেবার প্রধান আলেকজান্ডার বোর্টনিকভ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, আটকদের মধ্যে ‘চার সন্ত্রাসী’ রয়েছে। তাদের সহযোগীদের শনাক্ত করতে কাজ করা হচ্ছে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, শুক্রবার রাজধানীর কাছে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর ছদ্মবেশী বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে। তাদের মধ্যে কেউ কেউ গুলির আঘাতে এবং অন্যরা কমপ্লেক্সের ঘটা বিশাল অগ্নিকাণ্ডে মারা গেছেন।

এফএসবি সিকিউরিটি সার্ভিসের বরাতে ইন্টারফ্যাক্স বলেছে, চার সন্দেহভাজন বন্দুকধারীকে ইউক্রেন সীমান্তে যাওয়ার সময় গ্রেফতার করা হয়েছে। তাদের ইউক্রেনের সঙ্গে যোগাযোগ ছিল। গ্রেফতারকৃতদের মস্কোতে পাঠানো হচ্ছে।

তবে ইউক্রেনের সংযোগের কোনও প্রমাণ প্রকাশ করেনি রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক শুক্রবার বলেছেন, শুক্রবারের হামলার সঙ্গে কিয়েভের কোনওে সংযুক্তি নেই। ইতোমধ্যেই ইসলামিক স্টেট আইএস গোষ্ঠী এর দায় স্বীকার করেছে।

রাশিয়ান আইনপ্রণেতা আলেকজান্ডার খিনশতাইন বলেছেন, আক্রমণকারীরা একটি রেনল্ট গাড়িতে করে পালিয়ে গিয়েছিল। গাড়িটিকে শুক্রবার রাতে মস্কো থেকে প্রায় ৩৪০ কিলোমিটার (২১০ মাইল) দক্ষিণ-পশ্চিমের ব্রায়ানস্ক অঞ্চলে পুলিশ দেখেছিল। গাড়িটিকে থামার নির্দেশ তা অমান্য করে এটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, একটি গাড়িকে ধাওয়া করে দুজনকে আটক করা হয় এবং অন্য দুজন বনের মধ্যে পালিয়ে যায়। ক্রেমলিনের দেওয়া তথ্য থেকে জানা যায়, তাদেরও পরে আটক করা হয়েছিল।

খিনশতেন বলেন, গাড়িতে একটি পিস্তল, একটি অ্যাসল্ট রাইফেলের একটি ম্যাগাজিন এবং তাজিকিস্তানের পাসপোর্ট পাওয়া গেছে। তাজিকিস্তান প্রধানত মধ্য এশিয়ার একটি মুসলিম দেশ। রাষ্ট্রটি আগে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

/এসএইচএম/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের