ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করছেন পোপ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৮আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৮

ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বুধবার (৩ এপ্রিল) তার সফরের বিষয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি জানিয়েছেন, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করছেন। কিন্তু কবে সফরে আসবেন সেবিষয়ে কিছু জানাননি তিনি।

রেটনো রয়টার্সকে বলেন, সফরের বিষয়ে ভ্যাটিকানের সঙ্গে প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

রোমান ক্যাথলিক চার্চের প্রধান হলেন পোপ। তিনি এমন একটি পদের অধিকারী যা বিশ্বে অন্য কোনও ধর্মে নেই। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কোনও ধর্মেই এমন অনুক্রমিক কাঠামো নেই যার ফলে কোনও একজনকে নেতা মানা হয়। কিন্তু ক্যাথলিক ধর্মে এই কাঠামো রয়েছে।

পোপ এমন এক সংগঠনের নেতা যা প্রায় দুই হাজার বছরের পুরনো। সারা বিশ্বের গির্জাগুলোর কর্তৃত্বের ক্ষেত্রে একটা ক্রমতন্ত্র (চেইন অব কমান্ড) মেনে চলা হয়। আর এই কর্তৃত্বতন্ত্রের নেতৃত্বের ভূমিকা ভ্যাটিকানের। সেই ভ্যাটিকানের শীর্ষ ব্যক্তি হিসেবে পোপ সারাবিশ্বে ক্যাথলিক আদর্শ বিস্তারে নির্দেশনা দিয়ে থাকেন।

/এসএইচএম/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম