ইসরায়েলে ইরানি হামলার নিন্দা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৪২

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলকে লক্ষ্য করে ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) ইরানি হামলা শুরুর পর তিনি এই নিন্দা জানান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ঋষি সুনাক বলেছেন, এই হামলা উত্তেজনা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করার ঝুঁকি উসকে দিতে পারে। ইরান আবারও প্রমাণ করেছে, তারা নিজের চারপাশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়।

তিনি আরও বলেছেন, ইসরায়েল এবং জর্ডান ও ইরাকসহ সব আঞ্চলিক অংশীদারের পাশে থাকা অব্যাহত রাখবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের মিত্রদের পাশাপাশি আমরা পরিস্থিতি স্থিতিশীল করতে এবং আরও উত্তেজনা রোধ করতে জরুরিভাবে কাজ করছি। কেউ আর রক্তপাত দেখতে চায় না।

/এএ/
সম্পর্কিত
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইয়েমেনে ফের সংঘাতে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত