শতাধিক ইরানি ড্রোন এগোচ্ছে ইসরায়েলের দিকে

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ০৩:২৩আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ০৩:৩০

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ইরান থেকে ড্রোন হামলা শুরুর পর এখন পর্যন্ত শতাধিক ড্রোন ইসরায়েলের দিকে এগিয়ে আসছে। ইসরায়েলের বিমানবাহিনী ড্রোনগুলোর ওপর নজর রাখছে। প্রস্তুতি নিচ্ছে আরও কয়েক দফা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলার। টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে ইরান। সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিতেই এই হামলা বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

সেনাবাহিনী বলেছে, এখন পর্যন্ত যেসব ড্রোন শনাক্ত করা হয়েছে সেগুলো ইসরায়েলি ভূখণ্ডে এক ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারে। আকাশসীমায় পৌঁছানোর আগে ড্রোনগুলো প্রতিহত করতে কাজ করছে সেনাবাহিনী।

ব্যালিস্টিক বা ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলারও আশঙ্কা করছে ইসরায়েল। ক্ষেপণাস্ত্র ড্রোনের চেয়ে দ্রুততম সময়ে ইসরায়েল পৌঁছাবে। পরিস্থিতি অনুসারে তথ্য জানাবে সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাাবাহিনী বলেছে, ইরানি হামলা মোকাবিলার জন্য তারা প্রস্তুত। ইতোমধ্যে কয়েক ডজন যুদ্ধবিমান ইসরায়েলের আকাশে চক্কর দিচ্ছে এবং প্রয়োজনে হামলা চালাতে প্রস্তুত রয়েছে।

যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেল আবিবের কিরিয়াত সামরিক সদর দফতরে যুদ্ধকালীন মন্ত্রিসভার একটি বৈঠক আহ্বান করছেন। তার কার্যালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।  

নেতানিয়াহুর কার্যালয়ের প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, মন্ত্রী বেনি গান্তজ, সেনাবাহিনী প্রধান হারজলি হালেভি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হ্যানেগবি এবং অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে বসে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

/এএ/
সম্পর্কিত
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
ইসরায়েলি অভিযানে ধ্বংস স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত ফিলিস্তিনি শিশুরা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত