ডোনেস্কের আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১৮:৫৮আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৮:৫৮

ইউক্রেনের ডোনেস্ক শহরের আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। সোমবার (২২ এপ্রিল) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শহরটির ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পশ্চিমের নোভোমিখাইলিভকা গ্রামটি নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। এ নিয়ে দুই দিনের মধ্যে দুটি গ্রাম দখলের দাবি করলো তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা এমন দাবির সত্যতা যাচাই স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইউক্রেনের জেনারেল স্টাফ তার সকালের নিয়মিত প্রতিবেদনে জানিয়েছে, গ্রামটির কাছে অগ্রসর হওয়া রুশ বাহিনীকে সফলভাবে বাধা দিয়ে রেখেছে ইউক্রেনের সেনারা।

এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ বাহিনী নোভোমিখাইলিভকাকে পুরোপুরিভাবে দখল করে যুদ্ধক্ষেত্রের সম্মুখভাগে কৌশলগত পরিস্থিতির উন্নতি করেছে।

রবিবার ডোনেস্কের আরও উত্তরে বোহদানীভকার বসতির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল রাশিয়া।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম