কিশোর-কিশোরীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের পক্ষে আলবেনিজ

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ২১:৩৫আপডেট : ২১ মে ২০২৪, ২১:৫৪

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের নিষিদ্ধ করা উচিত। এমনটাই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। মঙ্গলবার (২১ মে) নোভা এফএম রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন তিনি। আলবেনিজ বলেন, অল্প বয়সে খুব বেশি অনলাইন ব্যস্ত থাকার কারণে শিশুদের মানসিক স্বাস্থের মারাত্মক ক্ষতি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

আলবেনিজ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোর-কিশোরীরা সামাজিক চাপের শিকার হয়, যা তাদের স্বাভাবিক বিকাশে বাধা দেয়। তাদেরকে এইসব চাপ থেকে মুক্ত রাখতে হলে অনলাইন থেকে তাদের দূরে রাখতে হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের অ্যাকাউন্ট নিবন্ধনের ন্যূনতম বয়সসীমা বাড়ানোর পক্ষে তিনি। দেশটিতে ১৩ বছর বয়সীরা অ্যাকাউন্ট খুলতে পারে। সেই বয়সসীমা ১৬-তে উন্নীত করার পক্ষে আলবেনিজ।

নোভা এফএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমরা চাই, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে বাইরে বেশি সময় কাটাক, একে অপরের সঙ্গে স্বাভাবিকভাবে বেড়ে উঠুক এবং অনলাইনে কম সময় দিক। আর তা করার একমাত্র উপায় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আরোপ করা।’

আলবেনিজ বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে করা খারাপ মন্তব্যগুলো প্রাপ্তবয়স্কদের ক্ষতি করতে পারে এবং শিশুদের ওপর সেগুলো আরও খারাপ প্রভাব ফেলতে পারে।

অনলাইনে করা খারাপ মন্তব্যের প্রভাব নিয়ে আলবানিজ বলেন, ‘এটি ধ্বংসাত্মক হতে পারে। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেপ করা মন্তব্যগুলো আমি দেখি না। কেননা, যদি আমি সেগুলো দেখি, তাহলে সকালে বাড়ি থেকে বের হওয়া আমার পক্ষে কঠিন হয়ে পড়বে। মানুষ অজ্ঞাত পরিচয়ে এমন কিছু বলবে যা সত্যিই ভয়ানক।’

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি