ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হামলাকারী ১২ দিনের পুলিশি হেফাজতে

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জুন ২০২৪, ২২:৩১আপডেট : ০৮ জুন ২০২৪, ২২:৩১

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডিরিকসেনের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় এক ব্যক্তিকে ১২ দিনের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শনিবার (৮ জুন) হামলাকারীকে এই সাজা দেওয়া হয় বলে জানিয়েছে ডেনিশ পুলিশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দেশটির রাজধানী কোপেনহেগেনের কেন্দ্রস্থলে একটি চত্বরে এ ঘটনা ঘটে। হামলাকারী ফ্রেডিরিকসেনের দিকে হেঁটে এসে তার গায়ে আঘাত করেন। হামলার পর ওই ব্যক্তি দ্রুত সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু দ্রুত  তাকে আটক করেন নিরাপত্তাকর্মীরা।

ফ্রেডরিকসেনের কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী কাঁধে আঘাত পেয়েছেন। তবে তিনি মানসিকভাবে ভীষণ মর্মাহত হয়েছেন। প্রধানমন্ত্রীর শনিবারের সমস্ত আনুষ্ঠানিক অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

কোপেনহেগেন পুলিশ বলেছে, অভিযুক্তের কাজটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ছিল না।

পুলিশি হেফাজতের শাস্তির কারণ হিসাবে কোপেনহেগেন সিটি আদালতের বিচারক বলেছেন,অভিযুক্তের ডেনমার্কের সাথে কোন সম্পর্ক নেই। তবে তার পালানোর ঝুঁকি রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে ভোট শুরুর দুদিন আগে এই হামলার ঘটনা ঘটে।

২০১৯ সালে ডেনমার্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মিতে ফ্রেডিরিকসেন। দেশটির সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী তিনি।

গত ১৫ মে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপরও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি