পদত্যাগ করলেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৪, ১৬:৪৮ আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১৬:৪৮

ঋষি সুনাক এখন আর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নন। শুক্রবার (৫ জুলাই) ব্রিটেনের রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজা তা গ্রহণ করেছেন। 

বাকিংহাম প্যালেস থেকে বের হওয়ার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি।

সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

নির্বাচনে ভরাডুবির পর কনজারভেটিভ দলের নেতার দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে দেওয়া শেষ ভাষণে তিনি বলেছেন, ফলাফলের পর আমি দলের নেতার দায়িত্ব থেকে পদত্যাগ করব। তার পদত্যাগে দলটিতে নতুন নেতা নির্বাচনের তোড়জোড় শুরু হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টির ফল পাওয়া গেছে। এর মধ্যে বিরোধী দল লেবার পার্টি ৪১২টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ দল পেয়েছে ১২১টি আসন। এর বাইরে লিবারেল ডেমোক্র্যাট দল ৭১, এসএনপি ৯, এসএফ ৭ ও স্বতন্ত্র ও অপর দলগুলো জিতেছে ২৮টি আসনে। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন।

নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি ও মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটরা ঋষি সুনাকের দলের ভোটে ভাগ বসিয়েছে। তাদের এখন পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসতে হবে। কনজারভেটিভ সরকারের অনেক মন্ত্রী নিজের আসনে হেরেছেন। দলটিকে এখন বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার চ্যালেঞ্জ নিতে হবে।

/এএ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোকে আহ্বান ইসরায়েলি বিরোধী দলের
স্পেনে দুই বুলেট ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪
ব্রিটিশ পুলিশের স্বেচ্ছাচারিতা ও মাত্রাতিরিক্ত আইন প্রয়োগে তীব্র অসন্তোষ চীনের
সর্বশেষ খবর
রিক্রুটিং এজেন্সির গ্রেডিং কী, এতে বিদেশ গমনেচ্ছুরা কী সুবিধা পান?
রিক্রুটিং এজেন্সির গ্রেডিং কী, এতে বিদেশ গমনেচ্ছুরা কী সুবিধা পান?
এবার উচ্চশিক্ষার জন্য টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির
এবার উচ্চশিক্ষার জন্য টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোকে আহ্বান ইসরায়েলি বিরোধী দলের
নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোকে আহ্বান ইসরায়েলি বিরোধী দলের
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে আনিসুল-মামুন
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক