ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১১:৩১আপডেট : ১০ জুলাই ২০২৪, ১১:৩১

ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি এবং প্যাট্রিয়টের উপাদানসহ পাঁচটি অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে তারা। ন্যাটো সম্মেলনের সময় একটি যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশগুলোর নেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ন্যাটো সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, রোমানিয়া, ইতালি, জার্মানি এবং ইউক্রেনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন। আগামী মাসগুলোতে ইউক্রেনকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে চায় তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। রুশ বাহিনীকে মোকাবিলা করার জন্য ইউক্রেনেকে যুদ্ধের শুরু থেকেই সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে,‘আমরা ইউক্রেনকে অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে যাচ্ছি। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও রোমানিয়ার অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি; প্যাট্রিয়ট ব্যাটারিকে অপারেশনে সক্ষম করার জন্য নেদারল্যান্ডস ও অন্যান্য অংশীদারদের দেওয়া প্যাট্রিয়ট উপাদান এবং ইতালির দেওয়া একটি অতিরিক্ত এসএএমপি সিস্টেম রয়েছে।’

যে কারণে এই সরবরাহ গুরুত্বপূর্ণ

ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ২০২২ সাল থেকে দেশটিকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে গত শীতে টানা কয়েক মাস মার্কিন সামরিক সহায়তার একটি প্রস্তাব কংগ্রেসে আটকে ছিল। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, অস্ত্রের ঘাটতি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে দিচ্ছে৷

সংঘাতের শুরু থেকে যুদ্ধের সম্মুখভাগে তেমন কোনও অগ্রগতি করতে পারেনি রাশিয়া। তবে সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউক্রেনে কিছুটা অগ্রগতি করেছে মস্কো। পশ্চিমা সরকারগুলোকে কিয়েভে সামরিক সহায়তার পরিমাণ এবং সেগুলো সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি।

ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের তহবিল দেওয়ার জন্য এপ্রিলে মার্কিন আইন অনুমোদিত হয়েছিল। গত সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষমতা দ্বিগুণ করতে চান তিনি।

পটভূমি

ইউক্রেনীয় শহর এবং জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা প্রতিহত করতে দেশটিকে আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিতে মিত্রদের বারবার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।

ইউক্রেন বলেছে, রাশিয়া সোমবার কিয়েভের প্রধান শিশু হাসপাতাল এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কয়েক মাস ধরে করা রুশ বিমান হামলার মধ্যে সবচেয়ে ভয়ংকর হামলা ছিল এটি। এই হামলায় অন্তত ৪১ বেসামরিক নিহত হয়েছেন।

বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে মস্কো।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী