ইউক্রেনের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ শহর অভিমুখে রুশ অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ আগস্ট ২০২৪, ১৯:২৭আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১৯:২৭

রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে। যা গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পোকরভস্ক শহরটি ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সরবরাহের প্রধান সড়কগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে।

আগস্টের ৬ তারিখে রুশ ভূখণ্ডে ইউক্রেনের আকস্মিক হামলায় চাপে পড়েছে মস্কো। সামরিক বিশ্লেষকদের মতে,রুশ বাহিনীকে ইউক্রেনীয় ফ্রন্ট থেকে সরাতে ইউক্রেনীয় চেষ্টা বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বাহিনী খারকিভ থেকে লুহানস্ক এবং ডনেস্ক পর্যন্ত ফ্রন্টলাইনে একাধিক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে, ডনেস্ক অঞ্চলে পোকরভস্কের দিকে যাওয়ার রাস্তা দখলের লক্ষ্যে ইভানিভকা গ্রামটি রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে একাধিক সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী পিছু হটেছে।

ইউক্রেন জানিয়েছে, বৃহস্পতিবার তাদের সীমান্তের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সামরিক চাপ কমার কোনও লক্ষণ দেখা যায়নি এবং পোকরভস্কের কাছে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে তীব্র লড়াই চলছে।

রয়টার্স স্বাধীনভাবে যুদ্ধরত উভয়পক্ষের দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের