জার্মানিতে ছুরি হামলার দায় স্বীকার করেছে আইএস

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ০৮:৪৫আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৯:২৮

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে ছুরি হামলার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গী গোষ্ঠী আইএস। শনবিার (২৪ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, ফিলিস্তিনসহ সর্বত্র মুসলিমদের ওপর হামলার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গোষ্ঠীটির সংবাদমাধ্যম আমাক নিউজ অনুযায়ী, বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলাকারী ইসলামিক স্টেট বা আইএসের সৈনিক। সে খ্রিস্টানদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

শুক্রবার সন্ধ্যায় শহরের ৬৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উৎসব চলাকালে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫৬ ও ৬৭ বছর বয়সী দুই পুরুষ এবং ৫৬ বছর বয়সী এক নারী নিহত হন। আহত হন আরও আটজন।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

পাবলিক প্রসিকিউটর অফিসের সন্ত্রাস দমন বিভাগের মার্কাস ক্যাসপারস এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুই প্রত্যক্ষদর্শী মহিলার বর্ণনা অনুসারে তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের দাবি, হামলার আগে ওই যুবককে একজন লোকের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে শুনেছে তারা।

জামার্নির সংবাদমাধ্যম বিল্ড এবং স্পিগেল নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সন্দেহভাজন নোংরা ও রক্তমাখা পোশাকে ছিল।

ক্যাসপারস আরও বলেছেন, এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য নিশ্চিত করা যায়নি। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সন্ত্রাসবাদের সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।

/এস/
সম্পর্কিত
শিশুর জন্য ফুটপাতে দুধ গরম করছিলেন গৃহহীন মা, মন্ত্রীর ধমকে তীব্র বিতর্ক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
উপজেলা পরিষদ চত্বর থেকে ৫৪ বস্তা সার উধাও, পরে যা ঘটলো
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
৬ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, কিন্তু..
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
ধর্ষণ মামলার রায় শুনে আদালতে জ্ঞান হারালেন আ.লীগ নেতা
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
পাইপ ফেটে কত লিটার তেল নষ্ট হলো, জানতে তদন্তে কমিটি
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি