রুশ গোলাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলে রেড ক্রসের ৩ কর্মী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৮

রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্কের একটি গ্রামে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) তিন কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) এই হামলায় আরও দুইজন আহত হয়েছেন। ইউক্রেনীয় কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ লিখেছেন, আরেকটি রাশিয়ার যুদ্ধাপরাধ। আজ, দখলদাররা ডনেস্ক অঞ্চলে রেড ক্রস মানবিক মিশনের যানবাহনগুলোকে আক্রমণ করেছে।

ডনেস্ক অঞ্চলের গভর্নর ভাদিম ফিলাশকিন টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে জানান, ভিরোলিউবিভকা গ্রাম গোলাবর্ষণের শিকার হয়েছে ও হতাহতের ঘটনা ঘটেছে।

আইসিআরসি প্রেসিডেন্ট মিরজানা স্পোলজারিক এক বিবৃতিতে বলেন, রেড ক্রস কর্মীদের ওপর আক্রমণ আমি তীব্র ভাষায় নিন্দা করছি। ত্রাণ বিতরণ কেন্দ্র লক্ষ্যবস্তু হওয়া একেবারেই অগ্রহণযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আইসিআরসি দলের সদস্যরা নিয়মিতভাবে ডনেস্ক অঞ্চলে উপস্থিত থাকেন এবং তাদের যানবাহনগুলো রেড ক্রসের প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়।

ইউক্রেনীয় প্রধানমন্ত্রীর কার্যালয় টেলিগ্রামে জানিয়েছে, আইসিআরসি কর্মীরা শীতের জন্য তেল নিয়ে আসছিলেন। হামলার সময় তারা ত্রাণ গাড়ি থেকে নামাচ্ছিলেন।

ইউক্রেনীয় প্রসিকিউটররা বলেছেন, দুই কর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন ও একজনের অবস্থা গুরুতর।

ডনেস্ক অঞ্চল রুশ সেনাবাহিনীর আংশিক দখলে রয়েছে। ইউক্রেনীয় নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে রুশরা নিয়মিত গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে আসছে।

মস্কো হামলায় বেসামরিক নাগরিক বা বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে। যদিও চলমান যুদ্ধে হাজার হাজার বেসামরিক নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি