জিরো পয়েন্টে আ.লীগ সমর্থক ভেবে ব্যক্তিদের ওপর হামলায় তদন্তের দাবি অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৯আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪৯

ঢাকার গুলিস্তানের জিরো পয়েন্টে রবিবার আওয়ামী লীগ সমর্থক ভেবে কিছু ব্যক্তির ওপর হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের জবাবদিহির আওতার আনার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

সংগঠনটি মঙ্গলবার (১২ নভেম্বর) তাদের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয়ের এক্স প্ল্যাটফর্মে এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ সরকারকে হামলায় জড়িতদের দ্রুত জবাবদিহির আওতায় আনারও তাগিদ দিয়েছে সংস্থাটি।

অ্যামনেস্টি বলেছে, রাজনৈতিক পরিচয়ের কারণে মানুষের ওপর আক্রমণ তাদের মতপ্রকাশ, সংগঠন ও সভা করার স্বাধীনতার লঙ্ঘন।

বিবৃতিতে সংস্থাটি আরও উল্লেখ করেছে, কর্তৃপক্ষকে রাজনৈতিক পরিচয়ের পার্থক্য নির্বিশেষে দেশের সব নাগরিকের এই মৌলিক অধিকারগুলো রক্ষা করতে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

/এএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী