কিয়েভে রাতভর রাশিয়ার ড্রোন হামলা, খেরসনে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৬:০১আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৬:০১

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (১ ডিসেম্বর) শহরের সামরিক প্রশাসক সেরহি পপকোর জানিয়েছেন, কিয়েভের ওপর প্রায় এক ডজন ড্রোন ধ্বংস করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে দক্ষিণাঞ্চলীয় খেরসনে রুশ ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সেরহি পপকোর বলেছেন, কিয়েভের শহর এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার পরেও কোনও আহতের ঘটনা ঘটেনি।

রয়টার্সের সংবাদদাতারা সকালে দ্বিতীয় বিমান হামলার সতর্কতার সময় শহরে বিস্ফোরণের শব্দ শুনেছেন।

শীতকালে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ করে, প্রায়ই মিসাইল এবং ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া।

এদিকে ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত ও সাতজন আহত হয়েছে। সকালের এই হামলা গণপরিবহন ব্যবস্থাকে লক্ষ্য চালানো হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন।

২০২২ সালের শেষ দিকে রুশ বাহিনী খেরসন শহর থেকে সরে গিয়েছিল। তবে আঞ্চলিক রাজধানীতে ডনিপ্রো নদীর অন্য পাশ থেকে নিয়মিত আর্টিলারি ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।  

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী