গ্রিসে ২০০৮ সালে পুলিশের গুলিতে নিহত ছাত্রের স্মরণসভায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭

গ্রিসে ২০০৮ সালে পুলিশের গুলিতে এক কিশোরের মৃত্যুর স্মরণে আয়োজিত মিছিলের পর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। শুক্রবার (৬ ডিসেম্বর) অ্যাথেন্সে প্রতিবাদকারীদের মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

১৫ বছর বয়সী অ্যালেকসান্ড্রস গ্রিগরোপোলসের নিহত হওয়ার স্মরণে আয়োজিত বার্ষিক মিছিলে অংশ নেন অন্তত ৫ হাজার প্রতিবাদকারী।

মিছিল শেষে প্রতিবাদকারীরা এক্সারকিয়া জেলায় আবর্জনার স্তূপে আগুন লাগায়। ১৬ বছর আগে এখানেই নিরস্ত্র কিশোর ছাত্রকে এক পুলিশ সদস্য গুলি করে হত্যা করেছিল।

এসময় প্রতিবাদকারীরা পেট্রোল বোমা ও পাথর ছুড়ে মারে। দাঙ্গা পুলিশ তাদের দিকে টিয়ার গ্যাস নিক্ষেপ করে জবাব দেয়।

মিছিলের নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার অ্যাথেন্সের কেন্দ্রীয় এলাকায় হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল।

এক পুলিশ কর্মকর্তার মতে, এ ঘটনায় ৬০ জনেরও বেশি ব্যক্তিকে সাময়িকভাবে আটক করা হয়েছে এবং আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০০৮ সালের ৬ ডিসেম্বর রাতে গ্রিগরোপোলসকে গুলি করার কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার মানুষ অ্যাথেন্সের রাস্তায় নেমে আসে। তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, দোকানের জানালা ভেঙে লুটপাট চালায়। এই দাঙ্গা কয়েক সপ্তাহ ধরে চলেছিল। এটি গ্রিসের ইতিহাসে সবচেয়ে বড় দাঙ্গা হিসেবে পরিচিত।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি