ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া কোনও শান্তি চুক্তি নয়: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:১৫

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত কোনও শান্তি চুক্তি ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া মেনে নেওয়া হবে না, হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, স্বাধীন দেশ হিসেবে আমরা এটি মেনে নিতে পারি না। ফোনালাপে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার জন্য আলোচনার প্রতিশ্রুতি দেওয়ার পর এ মন্তব্য করেন তিনি। এদিকে ওই ফোনালাপের পর যুক্তরাষ্ট্র তাদের দেশকে রাশিয়ার কাছে বিক্রি করে দিতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনীয়রা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করার একটি ‘ভালো সম্ভাবনা’ রয়েছে। তিনি আরও বলেন, ন্যাটোতে ইউক্রেনের যোগদান ‘বাস্তবসম্মত নয়’।

রাশিয়ার প্রতিনিধিরা মিউনিখে শুক্রবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবে। সেখানে একটি নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

ট্রাম্প বলেছেন, রাশিয়া সেখানে থাকবে। ইউক্রেনকেও আমন্ত্রণ জানানো হয়েছে। কোন দেশের কে উপস্থিত থাকবে তা নিশ্চিত নয়। তবে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা থাকবে।

এদিকে, জেলেনস্কির উপদেষ্টা দিমিত্রো লিটভিন সাংবাদিকদের বলেছেন যে, মিউনিখে রাশিয়ার সঙ্গে কোনো আলোচনা প্রত্যাশিত নয়।

জেলেনস্কি শুক্রবার মিউনিখে ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার ট্রাম্পের সঙ্গে একটি পৃথক ফোনালাপে জেলেনস্কি বলেন, তার দেশ ‘আমাদের বাদ দিয়ে করা কোনো চুক্তি’ মেনে নেবে না।

তিনি বলেছেন, ইউরোপীয়দেরও আলোচনার টেবিলে থাকা প্রয়োজন। এছাড়া তার অগ্রাধিকার ছিল ‘নিরাপত্তা গ্যারান্টি’, যা তিনি যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া সম্ভব মনে করেন না।

তিনি আরও বলেন, ইউক্রেনের জন্য ন্যাটো সদস্যপদ তার সহযোগীদের জন্য ‘সবচেয়ে কম ব্যয়বহুল’ বিকল্প হবে। তবে এর বিস্তারিত কিছু জানাননি।

জেলেনস্কি আরও বলেন, পুতিনের যুদ্ধ শেষ করার দাবির ওপর বিশ্ব নেতাদের আস্থা না রাখতে আমি সতর্ক করেছি।

এদিকে, ২৩ বছর বয়সী কিয়েভের বাসিন্দা মাইরোস্লাভা লেস্কো সংবাদমাধ্যমকে বলেন, এটা সত্যিই মনে হচ্ছে যে তারা ইউক্রেনকে আত্মসমর্পণ করাতে চাইছে, কারণ এই আলোচনার বা ট্রাম্পের বক্তব্যের মধ্যে আমি আমাদের দেশের জন্য কোনো উপকার দেখছি না। 

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী