ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করবে না: পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫১

রাশিয়ার হুমকির জবাবে ইউরোপীয় দেশগুলো ঐক্যবদ্ধ সেনাবাহিনী গঠন করবে না বলে জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রাদোস্ল সিকোরস্কি। শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউরোপীয় সেনাবাহিনী গঠনের সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সিকোরস্কি টিভিপি ওয়ার্ল্ডকে বলেন, আমাদের এই শব্দটি ব্যবহারে সতর্ক থাকা উচিত। কারণ মানুষ ভিন্ন ভিন্ন কিছু বুঝে।

তিনি বলেন, যদি আপনি এটির মাধ্যমে জাতীয় সেনাবাহিনীর একত্রীকরণ বুঝেন, তাহলে তা ঘটবে না। তবে আমি ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়নের নিজস্ব প্রতিরক্ষা ক্ষমতা গড়ে তোলার পক্ষে সমর্থক।

এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউরোপীয় সেনাবাহিনী গঠনের আহ্বান জানিয়ে বলেন, মহাদেশটি আর যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুরক্ষা নিশ্চিত হতে পারছে না এবং শক্তিশালী সামরিক বাহিনী ছাড়া ওয়াশিংটনের কাছ থেকে সম্মান পাবে না।

সিকোরস্কি বলেন, ইইউ বর্তমানে একটি শক্তিশালী ব্রিগেড গঠন করছে। যুক্তরাষ্ট্র যদি চায় যে আমরা প্রতিরক্ষায় এগিয়ে আসি, তাহলে আমাদের একটি জাতীয় উপাদান, ন্যাটো উপাদান থাকা উচিত, তবে আমি মনে করি ইউরোপীয় ইইউ উপাদানও থাকা উচিত। প্রতিরক্ষা শিল্পের জন্য ইইউ ভর্তুকি আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াবে, পাশাপাশি ইইউ বাহিনীও তার নামের যোগ্য হবে।

তিনি আরও বলেছেন, ইউক্রেনে পোলিশ সেনা মোতায়েন করার বিষয়টি বিবেচনায় নেই। কারণ ন্যাটোর প্রতি পোল্যান্ডের দায়িত্ব হলো পূর্ব দিক, অর্থাৎ তার নিজস্ব ভূখণ্ড রক্ষা করা।

 

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি